
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ২৫ মার্চ দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার মিয়ার ছেলে মোঃ আকাশ মিয়া (২০), একই উপজেলার বড়ইচড়া গ্রামের মৃত শুক্কুর আলীর মেয়ে মোসাঃ সাদিয়া আক্তার (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যায় দুইজন। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আকাশ মিয়াকে এবং কিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে তুলে আনেন। গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২