প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরে কাউখালীতে ইতিহাসের সবচেয়ে নিশংস গণহত্যা উপলক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য লক্ষ কোটি জনতা ঘর থেকে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে ছিল।এই দেশকে হানাদার শোষণ মুক্ত করার জন্য। ঠিক তখনই মানুষরূপী হায়নারা বাঙালি জাতির উপর নৃশংস ভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাতের আঁধারে। যে রাতেকে বাঙালি জাতি কাল রাত্রি হিসাবে আজও পালন করে। সেদিন নিরীহ ঘুমন্ত বাঙালি মেধাবী জাতিকে ধ্বংস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজার বাগ পুলিশ লাইন,পুরান ঢাকা, পিলখানা, ইপিআই ক্যাম্প সহ বিভিন্ন এলাকায় গভীর রাতে পায়খানাদাররা একযোগে নিরস্র বাঙালি জাতির উপরে হামলা করে, গুলি চালিয়ে নৃশংস ভাবে হত্যা করেছিল ৫০ হাজারো বেশি মানুষ। তারই ধারাবাহিকতায় নয় মাসের যুদ্ধে স্বাধীনতার বিজয়ের পতাকা উত্তোলনের আগ পর্যন্ত এ দেশের প্রায় ৩০ লক্ষ মা বোনকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী ও তার দোসররা। যে কারণে ২৫শে মার্চ কে কাল দিবস হিসাবে ২০১৭ সাল থেকে পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৫ মার্চ) বেলা এগারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুন হোসাইন,
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, হেমায়েত উদ্দিন তালুকদার, কৃষ্ণকান্ত নাথ সহ সাংবাদিক ও অন্যান্যরা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ মার্চের কাল রাত্রের নৃশংসতার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা সেই কাল রাত্রের সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় ভুয়া মুক্তিযোদ্ধার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানহানি হওয়ার বিষয় উদ্বেগ প্রকাশ করেন তারা। বীর মুক্তিযোদ্ধারা দ্রুত সময়ের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে সঠিক মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার দাবি করেন । পরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় দোয়া মোনাজ অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.