
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
ঈদুল ফিতরের পর অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণায় নেমেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বগুড়া শহর শাখার আমির।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বুধবার (২৫ মার্চ) সকালে তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় খামারকান্দী গ্রামে একটি উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
উঠান বৈঠকে তিনি বলেন, “বগুড়ার উন্নয়নের জন্য একজন সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তির সংসদে যাওয়া অত্যন্ত জরুরি। সৎ নেতৃত্ব ছাড়া সরকারি অর্থের অপচয় ও লুটপাট বন্ধ করা সম্ভব নয়। যারা সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়, তাদের দ্বারা এসব অপকর্ম বন্ধ করা যাবে না।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজীমুক্ত বগুড়া গড়তে হলে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। আসন্ন উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমরা একটি শান্তিপূর্ণ বগুড়া গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, রাজাপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবু হোসেন, রুহুল আমিন মিস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল