হোম » সারাদেশ » গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

জাহিদ হাসান ঃ 
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে মহান গণহত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫শে মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চের ভয়াল কালরাত্রির বিভীষিকাময় স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। তারা বলেন, জাতির এই শোকাবহ দিনটি আমাদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা দেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণহত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!