
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামে, পারিবারিক শত্রুতা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ জালাল মিয়া(৩৭) ও পিন্টু ( ৩৮)উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছেন এর আগে (২২ মার্চ) তোফায়েল আহমেদ সূর্য(৫২) উপর একই কায়দায় হামলা করে ইমরান ও তার সহযোগিরা। এব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ হয়েছে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা সরেজমিনে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কলিয়া ইউনিয়নের তালুকনগর বাজারে ইলিয়াসের ছেলে ইমরান(৩৫), জাহিদ(২৮) ও তাদের সহযোগি মোঃ রাজিব(২৫),আলামিন(২৫) ব্যাক্তিরা প্রতিপক্ষ জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা চালায়।
এসময় আহত পিন্টু বলেন-ওরা আমার ও জালালের উপর চাপাতি,দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। জালালের উপর ৮/১০ টা কোপ দিয়েছে, আমার উপরেও ৪/৫ কোপ ও বারি দিয়ে চাপাটি উঁচু করতে করতে চলে যায়।
স্থানীয়রা দাবি করছেন, ইমরান একজন ভয়ংকর সন্ত্রাসী। তার সহযোগীরা এলাকায় ভয়ংকর রূপ ধারণ করেছে। তাদেরকে আইনের আওতায় না নিলে সামনে আরো খারাপ অবস্থা বিরাজ করতে পারে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে, তাদের খুজে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন ঘটনার পর থেকে তাদের আর দেখা যাচ্ছে না, সম্ভবত তারা পলাতক রয়েছেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কমর উদ্দিন বলেন, তদন্ত-পূর্বক আসামিদের আটক অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল