
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নেয় বিএনপি ও ছাত্রদল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সার্বিক তত্ত্বাবধানে জামালপুরের সরিষাবাড়ীতে দুই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শুভেচ্ছা পৌঁছে দেন তারা। সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিন বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের শহীদ রবিউল ইসলাম, একই ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামের শহীদ রাব্বি মিয়ার পরিবারকে এই মানবিক সহায়তা দেয়া হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ফাইয়াজ কবির তাওয়াফসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই শহীদদের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী হস্তান্তর করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা