
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যাকে আলফাডাঙ্গা পৌরবাসীর পক্ষ থেকে রাজকীয় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে পৌর এলাকার ইশাপাশা বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মুন্সি বিল্লাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিজয় আমার একার নয়, এই বিজয় ফরিদপুর-১ আসনের আপামর জনসাধারণের। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই এবং এই এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী, পৌর শাখার আমীর ওয়াহিদুল ইসলাম, সেক্রেটারি সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ, রাজধানীর পল্টন থানা পেশাজীবি সংগঠনের সভাপতি শাহাজাহান সিরাজ, প্রোফেসর গোলাম মুর্তাজা, সাবেক পৌর কাউন্সিলর নবাব আলী, রবিউল ইসলাম ও ক্রীড়াবিদ মাসুদ মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত এমপি ড. ইলিয়াস মোল্যাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ