প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৭:১১ পি.এম
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত দৈনিক গণ মানুষের আওয়াজ গোয়ালন্দ প্রতিনিধি ইলিয়াছ শাহেদ।

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি ইলিয়াছ শাহেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ফরিদপুর জেলার সাদ তেল পাম্প নামক স্থানের সামনে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ইলিয়াছ শাহেদ গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কে নিরাপদে চলাচলের জন্য সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.