
জাহিদুুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার দশম বর্ষের প্রদার্পন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ) বিকেলে নওগাঁর পার্কভিউ রেস্টুরেন্টে গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নওগাঁ জেলা বিএনপির সদস্য বিশিষ্ট সমাজসেবক মাসুদ হাসান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন-টেলিভিশন জার্নলিস্ট এ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ আলম রাজু, কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান, দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু সহ আরও অন্যান্য সংবাদকর্মীরা।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা। পরে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।