
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ও আমেজকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সমাজসেবক মো. মিরাজুল ইসলাম (মিরাজ)। একইসাথে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় মিরাজুল ইসলাম মিরাজ বলেন, ‘ঈদুল ফিতর আমাদের মাঝে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আমি ৮নং ওয়ার্ডের প্রতিটি মানুষের ঘরে ঘরে ঈদের অনাবিল আনন্দ ও শান্তি কামনা করছি।’
নির্বাচনী মাঠের নতুন মুখ হিসেবে মিরাজ ইতিমধ্যে এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তরুণ এই প্রার্থী জানান, ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, ‘আমি অবহেলিত মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। ওয়ার্ডের উন্নয়নে নতুন নেতৃত্বের প্রয়োজন, আর সেই লক্ষ্যেই আমি আপনাদের মূল্যবান দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করছি।’
এলাকার সাধারণ ভোটারদের মতে, মিরাজুল ইসলাম একজন বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে তাকে ঘিরে ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ