প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু
![]()
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি মহোদয় আজ বুধবার (১৮ মার্চ ) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের বর্তমান অবস্থা ও সার্বিক পরিস্থিতি অবলোকনসহ পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক এবং টাঙ্গাইল জেলার পুলিশ সুপার (এসপি) শামসুল আলম সরকার। পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সড়কের যানজট পরিস্থিতিসহ নির্বিঘ্নে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.