
আলমগীর সিকদার, টঙ্গী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান শেষে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসছে মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান মোঃ তারেক রহমানের পক্ষ থেকে অসহায় গরীব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক তত্ত্বাবধানে (সিটির ৫৬ নং ওয়ার্ডস্থ) আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় এলাকার কয়েক হাজার দরিদ্র অসহায় ও দুস্থদের হাতে ঈদ সামগ্রী উপহার (বস্ত্র) তুলে দেন স্থানীয় আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি (এমপি)।
এসময় বিএনপির নেতা আরাফাত হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বেপারী, যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা সরকার, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় প্রমুখ। এসময় প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার