
জাহিদ হাসান
কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ই মার্চ) ভেড়ামারা মধ্য বাজার সংলগ্ন কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংস্থার সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার ভেড়ামারা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস,এম বদিরুজ্জামান, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, ভেড়ামারা জোন’র ডিএসবি তে কর্মরত মোঃ ফেরদৌস হোসেন, ভেড়ামারা পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বদরুজ্জামান বাদল।
সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন অয়ন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম সেলিম, সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক, জাহাঙ্গির খান, সহ-সভাপতি হাসানুল কবির রনি, মোঃ শরিফুল ইসলাম জয়, মোঃ প্রকাশ উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সচিব আসাদুজ্জামান টগর, প্রচার বিষয়ক সচিব,সুলতান মাহমুদ, দপ্তর বিষয়ক সচিব আল আমিন আকাশ, সহ-প্রচার বিষয়ক সচিব মোঃ রাকিবুজ্জামান বিশাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব শেখ ফরিদুজ্জামান সজিব, যুব বিষয়ক সচিব মোঃ মাসুম আলী, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সচিব কে এম খায়রুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন অয়ন এর দ্রুত শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা