হোম » সারাদেশ » পীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পীরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
২০২৫-২৬ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ  উপজেলার ভোমরাদহ  ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যক্তির পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার  সকালে ভোমরাদহ  ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।
এ সময়  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ , উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও  উপ-সহকারী কৃষি  কর্মকর্তা জয়নাল আবেদীন , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
 ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ   জানান,  ভোমরাদহ  ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যাক্তির পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা মোট ১ হাজার ৭৮৪ টি পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ  করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!