
গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামের মোঃ আমজাদের ছেলে মো: সোহেল রানা (৩৪), একই থানার চালাপাড়া গ্রামের মৃত রমজান আকন্দের ছেলে মো: বাদশা আকন্দ (৫০) ও খানপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ বাদশা আকন্দের ছেলে মো: রিপন (২২)।
সোমবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানিয়েছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রতারকরা ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে নিজেদের সিরাজগঞ্জ পুলিশ সুপার পরিচয় দিয়ে মূলত শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবি করছিল। বিষয়টি পুলিশ সুপার অবগত হলে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট নম্বর ও হোয়াটসঅ্যাপ আইডির অবস্থান শনাক্ত করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩জন প্রতারককে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় সদর থানা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিকট সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছিলো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ, সদর থানার এসআই মামুন মিয়াসহ সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাকিদগণ।