
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহরের রফাতুল্ল্যা প্লাজা চুড়িপট্টি ফতেহআলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
অভিযান চলাকালে রফাতুল্ল্যা প্লাজা চুড়িপট্টি ফতেহআলী বাজারের দূর্জয় স্টোরে অবৈধভাবে নিষিদ্ধ ‘গৌরী’, ‘চাঁদনী’ ও ‘ডিউ’ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দোকানটির মালিক মৃত্যুঞ্জয় কুমার সাহাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে আদি আনার কলি স্টোরে নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে দোকানটির মালিক মো. দেলোয়ার হোসেন মিল্লাতকে একই আইনের ৫২ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক