প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
আদমদীঘিতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উপ-শাখার প্রথম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। (১২ মার্চ) বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার তালুকদার কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান শিকদার মো: শিহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। আইবিবিপিএলসি সান্তাহার শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদীঘি আইবিবিপিএলসি উপ-শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ রুহুল আমিন এবং সঞ্চালনায় সিনিয়র অফিসার শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.