
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
মাদক কেনার টাকা না দেয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে এক মুদি দোকানে অতর্কিত হামলা চালিয়ে দোকান মালিককে আহত করে নগদ টাকা ও বিপুল পরিমাণ সিগারেট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মনির হোসেন নামে এক চিহ্নিত মাদকসেবীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের মহিশাবাদুরিয়া মধ্যপাড়া খলিলের মোড় এলাকার আমিনুর স্টোরএ এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর ইসলাম প্রতিদিনের মতো সকাল বেলা দোকান খুলে বসেন। একই এলাকার মৃত আঃ রাজ্জাক টিয়া হুজুরের পুত্র মাদকসেবীর মনির হোসেন অতর্কিতভাবে দোকানে প্রবেশ করে আমিনুরকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে। পরে মনির হোসেন ক্যাশবক্স থেকে নগদ ৫৫ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার সিগারেট নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী আমিনুর ইসলাম বলেন, প্রতিবেশী মাদকসেবী মনির হোসেন সব সময় টাকা দাবী করতো। না দেয়ায় এ ঘটনা ঘটায়। আমি বিচার চাই।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত