
রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মজনু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নং ওয়ার্ড ময়দান পাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলেন,সকালে বিরোধকৃত জমিতে শুকনো একটি গাছ বাবলু,মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনসহ তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হয়। এ সময় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ডোমার স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা আহত ও মজনু নামে একজনকে মৃত ঘোষনা করেন।
নিহত মজনুর ভাজতি মিম বলেন, আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ একঘন্টা পর ঘটনাস্থলে আসে। তারা যদি ফোন পাওয়ার পর পরেই আসতো তাহলে হয়তো কেউ মারা যেতনা।
ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ হাবিব একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল