প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
নন্দীগ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রামে সুফলভোগী ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ১৪৯টি পরিবারের গরু ও ছাগলের জন্য খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. শফিউল আলম সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম,ভাটরা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাহাবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.