হোম » সারাদেশ » সরকারি ঔষুধ পাচার কালে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আটক 

সরকারি ঔষুধ পাচার কালে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আটক 

ইউনুছ আলী :
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সরকারিন ঔষুধ ও চিকিৎসার  সরঞ্জাম পাচার কালে  স্টোর কিপার ফারুক আহমেদ কে আটক করেছে রৌমারী থানা পুলিশ। গতকাল সোমবার (৯ মার্চ)সন্ধায় কুরিয়ার সার্ভিসের অফিস থেকে তাকে আটক করা হয়।স্থানীয় ও পুলিশ  সুএে জানা যায়, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুক আহমেদ অবৈধ ভাবে
৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার মেশিন ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে তিনি রৌমারী উপজেলার  কুরিয়ার সার্ভিসে মালামাল গুলো বুকিং করতে গেলে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মেহেদী হাসানের সন্দেহ মনে হয়।  পরে তিনি কার্টুন খুলে দেখতে পান ভেতরে সরকারি ঔষুধ ও স্বাস্থ্যসেবার সরঞ্জাম রয়েছে। বিষয়টি তার সন্দেহ মনে হওয়ায় তিনি বুকিং গ্রহণ না করে তাৎক্ষণিক স্থানীয় সাংবাদিক ও পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সরকারি ঔষুধ ও সরঞ্জাম উদ্ধার করে। এবং স্টোর কিপার ফারুক আহমেদকে আটক করে ।
এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী বলেন,মালামাল গুলো ‘উদ্ধার ও আসামীকে আটক  করা হয়েছে। এবং তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হবে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!