প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরে আয়োজনে, সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নূরে জান্নাত ফেরদৌসী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস। এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছাম্মাম বিনতে হাবিব, কাউখালী থানার এসআই মেহেদী হাসান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, গ্রাম আদালতের সমন্বয়কারী পারভিন আক্তার প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.