হোম » সারাদেশ » যুক্তরাজ্যের রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে স্বাগতম জানালো চাটখিলের আশরাফুল জনিকে

যুক্তরাজ্যের রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে স্বাগতম জানালো চাটখিলের আশরাফুল জনিকে

মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলের গ্রামের মেঠো পথে বেড়ে ওঠা পাড়ার একসময়ে আলোচীত স্কুল ক্রিকেটার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান আশরাফুল ইসলাম জনি।

যুক্তরাজ্যের লন্ডনে আসন্ন মৌসুমের জন্য রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে আশরাফুল জনিকে উৎসব মুখর পরিবেশে স্বাগত জানাতে স্বাগতম জানিয়েছেন স্থানীয় এ ক্রিকেট সংগঠনটি।

স্কুল ক্রিকেটে হাতেখড়ি জনি একজন দুর্দান্ত টপ অর্ডার ব্যাটার, যার দুর্দান্ত অভিজ্ঞতা এবং ব্যাটের সাথে একটি শক্তিশালী খ্যাতি রয়েছে। তার উপস্থিতি রেইনহ্যাম স্কোয়াডে একটি চমৎকার সংযোজন হবে এবং আসন্ন মৌসুমের জন্য দলকে আরও শক্তিশালী করবে বলে জানান স্থানীয় ক্রিকেট সংগঠনটি।

এই বছর হামরো লিগ, এনসিএল গেমস এবং আমাদের টি-২০ প্রতিযোগিতায় অ্যাকশনে দেখতে পারায় আনন্দিত উচ্ছাস প্রকাশ করেছেন ক্লাবটি। আমরা তাকে মৌসুমের  জন্য সকল শুভকামনা জানাই।

ক্লাবটিকে ঘিরে প্রাক্তন আন্তর্জাতিক তারকা মোহাম্মদ আশরাফুল, আন্ডার- ১৯ অধিনায়ক আকবর আলী এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলোয়াড় শাবাজ চৌহান গত বছর এই ক্লাবের হয়ে খেলেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!