
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ ১৭ রমজান, শনিবার রাজধানীর নতুন বাজারস্থ মোঘল পার্টি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বক্তারা ইরান এবং ইসরাইল -যুক্তরাষ্ট্র যুদ্ধের কঠোর সমালোচনা করেন। বক্তারা মনে করেন মুসলিম উম্মাহর নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের উচিত এই বর্বরোচিত যুদ্ধের অবসানে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়া। যুদ্ধ মানেই ধ্বংস আর প্রাণহানি। কত শিশুর মৃত্যু হচ্ছে? আগামীর পৃথিবী যুদ্ধের কারণে বাসযোগ্য থাকবে না তা হতে পারে না। যুদ্ধ নয় আমরা শান্তি চাই। সমস্ত মানবতার শত্রুকে আল্লাহ সুবহানাহু তাআলা পরাজিত করুন। মুসলমানদের হৃদয়কে জিহাদের শক্তি দিন।
ইফতার মাহফিলে বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি প্রয়াত অধ্যাপক (ডা.) একিউএম বদরুদ্দোজা চৌধুরী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দলের বর্তমান প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক সুস্থতা কামনা করেও আল্লাহর দরবারে দোয়া করা হয়।
বাংলাদেশ থেকে সব ধরনের অন্যায় অবিচার দূর করতে সুশাসন প্রতিষ্ঠা হোক এই দোয়া করা হয়। দেশ পরিচালনায় বর্তমান সরকার ন্যায্যতা ও সমতার অধিকার প্রতিষ্ঠা করবে এই আশাও বক্তারা ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে সমাপনী বক্তব্য রাখেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ ওয়াসিমুল ইসলাম, মহসিন চৌধুরী, আসাদুজ্জামান বাচ্চু, জুবরান গাজী, মিসেস স্নেহা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাজরিনা মান্নান, সহ-সভাপতি ড. নোমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তফা সারোয়ার ও আরিফুল হক সুমন, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম বুলু,জাকারিয়া স্বপন, মিজানুর রহমান মৃধা চন্দন, সনি আদিত্য,মিজানুর রহমান রিটু, মহিউদ্দিন শেখ সায়েম,শওকত হোসেন মাসুম,মোঃ শাহিন খান সুভেল প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ