
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগে এক কসাইকে হাট থেকে তাড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। রোববার (৮ মার্চ) সকালে খরনা হাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কসাইয়ের নাম মিজান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটে একটি গাভী জবাই করার সময় কয়েকজন ক্রেতা ও হাটে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে গাভীটি গর্ভবতী বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় হাটে উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করে কসাই মিজানকে ধাওয়া দিলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
এ সময় উত্তেজিত জনতা তাকে হাট থেকে বের করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত কসাই মিজান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে হাট-বাজারে অসুস্থ ও গর্ভবতী গাভী জবাই করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কাজ অমানবিক ও আইনবিরোধী বলেও দাবি করেন তারা।
এ ঘটনায় প্রশাসনের কাছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত