প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হাসান ঃ
খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জায়েদুর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা শাখার সহ-সম্পাদক তারিক আহমেদ, পৌর আমির মোঃ হাবিবুর রহমান,
কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আসমান আলী, উপদেষ্টা মোঃ আনোয়ার পারভেজ শান্ত ও উপদেষ্টা মোঃ আব্দুল আলীম। এসময় উক্ত প্রেসক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন, সমাজের দর্পন। সুষ্ঠু ও বস্তু নির্ভর সাংবাদিকতার জন্য বক্তারা খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশংসা করেন বক্তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.