
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চন্দনাইশে পৌরসভা সদর এলাকায় মাহমুদুল হাসানের কাঁচা বসতঘর পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। গত ৬মার্চ ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। চন্দনাইশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাপড়-চোপড়, দলিল, নগদ টাকা, স্বর্ণলাংকার পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসে কর্মরত কামরুল ইসলাম।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক