
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুনর্মিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে ইমরান এস সাকিলের সার্বিক তত্ত্বাবধানে মোরেলগঞ্জের এ.সি. লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি সমাজে সম্প্রীতি গড়ে তোলে।
এসময় পাঁচ হাফেজ কে কোরানশরিফ উপহার দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মোরেলগঞ্জের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে এই পুনর্মিলনী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক