হোম » সারাদেশ » মোরেলগঞ্জে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পুনর্মিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পুনর্মিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ  বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুনর্মিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকেলে ইমরান এস সাকিলের সার্বিক তত্ত্বাবধানে মোরেলগঞ্জের এ.সি. লাহা পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সময়ের সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি সমাজে সম্প্রীতি গড়ে তোলে।
এসময় পাঁচ হাফেজ কে  কোরানশরিফ উপহার দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মোরেলগঞ্জের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে এই পুনর্মিলনী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!