
ভোক্তা-অধিকার সংরক্ষণ মেসার্স সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘর মালিক মো. আব্দুল মালেক ৩০ হাজার টাকা ও ভেজাল দুধ অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মো. আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
এরআগে, বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলায় জনসেবা লিমিটেড প্রতিষ্ঠান সাধারণ জনগণকে ১ হাজার টাকার বিনিময়ে নিম্নমানের পন্য সরবরাহ করার অভিযোগে সিরাজগঞ্জ প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে উল্লাপাড়া উপজেলার সলপ স্ট্রেশনে পাশে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার নেতৃত্বে মিল্ক এনালাইজার এর মাধ্যম দুধের পরীক্ষা করা হয়। এসময় ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধে পরীক্ষার মাধ্যমে ফরমালিনের প্রমান পাওয়া যায়। এছাড়াও দুধে পানি মেশানোর পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ।
তিনি আরো বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি, বোতলের গায়ে উৎপাদন মেয়াতউত্তীর্ণ তারিখ না থাকাসহ খাদ্যপণ্যে নিষিদ্ধ কেমিক্যাল মিশ্রণ করে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে এই কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে।
সোহেল শেখ আরো বলেন, রমজান মাসে ঘোলের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই কারণে অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘক্ষণ পচনমুক্ত রাখতে এই ক্ষতিকর ফরমালিন ব্যবহার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনস্বার্থে এ ধরণের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।