
মোঃ হাসান আলী বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গম বীজ উৎপাদন ও সংরক্ষণের আধুনিক কলাকৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গম বীজ উৎপাদনে কৃষি কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গমের উন্নত জাত নির্বাচন, সঠিক সময়ে বপন পদ্ধতি, রোগবালাই দমন, উন্নত পদ্ধতিতে বীজ উৎপাদন এবং নিরাপদভাবে বীজ সংরক্ষণের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গমের বীজ উৎপাদন ও সংরক্ষণ করলে ফলন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আরও লাভবান হবেন। একই সাথে স্থানীয় পর্যায়ে মানসম্মত গম বীজের প্রাপ্যতা নিশ্চিত হবে। প্রশিক্ষণে বক্তারা কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণে শেখানো আধুনিক কলাকৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়ন করলে গম উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে। দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা আধুনিক পদ্ধতিতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণ সম্পর্কে নতুন ধারণা লাভ করেছেন বলে জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২