
মোঃ রাফাত হোসেন, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মিত কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ স্কীমের কাজ সম্পন্ন হয়েছে। রবিবার, ০১ মার্চ, আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
প্রকল্পের আওতায় ৩০০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পিভিসি ট্যাংকসহ একটি উচ্চ জলাধার এবং সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতালের বাউন্ডারির ভেতরে নিজস্ব নলকূপ না থাকায় রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অনেক ক্ষেত্রে বাইরে থেকে পানি কিনে আনতে হতো।
নতুন এই পানির ব্যবস্থা চালু হওয়ার ফলে রোগী ও তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা জানান, নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নিরবচ্ছিন্ন সুপেয় পানির ব্যবস্থা একটি সুস্বাস্থ্যকর ও নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করবে।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জলাতঙ্কের ভ্যাকসিন (১০০ ভায়োল) হস্তান্তর করা হয়। একই সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ