প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৬, ৪:২২ পি.এম
বগুড়ায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল জেলা যুবদল

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে রবিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম-সম্পাদকমণ্ডলীর সদস্য ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ ও আরিফুল ইসলাম, সহ-সম্পাদক আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য আল আমিন শানু, কামাল হোসেন, অ্যাডভোকেট মাসুম মিয়া, রেদওয়ানুল হক হৃদয়, মামুনুর রশিদ মামুন এবং সদস্য কামরুল হাসান ঝিনুক।
এছাড়াও উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু ও সদস্য সুজিত জয়সয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তারা জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.