
মোঃ আরিফুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু ।
রবিবার (১ লা মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থ থেকে পরিষদ চত্বরে ১৭জন নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
তিনি তার বক্তব্যে নারীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আজ যে সেলাই মেশিন পেলেন তা যেন বিক্রি না হয়। আপনাদের মত সমাজের পিছিয়ে পড়া নারীদের মূলত সাবলম্বী করার জন্যই এই মেশিন দেওয়া হল। তাছাড়া বর্তমান সরকার নারীদের জীবনমান্নয়নের জন্য বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। আজকের নারীরা আগামীতে দেশের উন্নয়নে সহযোগী হবে।
এছাড়া ও
এলজিইডি ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন অপু , ২নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন , ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ টুনা, এলজিইডি সার্ভেয়ার শামীম আখতারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২