
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাটিডালি বিমান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহন এর একটি যাত্রীবাহী বাসে দু’জন যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা বহন করছে – এমন গোপন তথ্য পায় বগুড়া সদর থানা পুলিশ।
সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে জব্দ করা মাদকদ্রব্য থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন – মোঃ শওকত আলী (৩৮), পিতা: মৃত তপসের আলী এবং তার স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মৈদম মহিদাশ গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান