হোম » সারাদেশ » ধুনটে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ধুনটে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
‎বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি একই গ্রামের মরহুম দিরাস আকন্দের ছেলে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাঁর কফিন জাতীয় পতাকায় মুড়িয়ে রাষ্ট্রের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম।
‎এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, আজারুল ইসলাম, আজহার আলী ভূঁইয়া প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, বগুড়া জেলা বিএনপির সদস্য ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা; ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল ও সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল; ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ. রাশেদসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!