প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও র্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ ০১ জন পাচারকারীকে গ্রেফতার

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
*ঠাকুরগাঁওয়ে ভুল্লী এলাকা থেকে র্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ ০১ জন পাচারকারীকে গ্রেফতার* করেছে *র্যাব*।
নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারী, বৈদেশিক মুদ্রা, কষ্টি পাথর উদ্ধারসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-- *র্যাব*,,
এরই ধারাবাহিকতায় র্যাবের চলমান এই পাচারকারীর বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতায় ইং ২৪/০২/২০২৬ তারিখ রাত ০৪.৩০ ঘটিকার সময় সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নং ইউপি এর সুকানপুকুরী সাকিনস্থ ধৃত আসামী মোঃ লাল মিয়া এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ (এক) টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ আসামী ১। মোঃ লাল মিয়া (৬০), পিতা- মৃত ফজল হক মন্ডল, মাতা- মৃত রাবেয়া বেগম, সাং- সুকান পুকুরী, থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর প্রযোজ্য ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরণের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রেস বিজ্ঞপ্তিতে,বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি'দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.