
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চোরের ভিটা গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বর্ণনা মতে, চোরের ভিটা এলাকার হাফিজুর রহমানের বাড়িতে গরু জবাইয়ের কথা ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা গোপনে খবর নিয়ে সেখানে গিয়ে দেখতে পান, আটটি ঘোড়া জবাই করা হয়েছে এবং আরও কয়েকটি ঘোড়া জীবিত অবস্থায় বেঁধে রাখা আছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী অভিযুক্তদের ধাওয়া করলে চারজনকে হাতেনাতে আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় বাড়ির মালিক হাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন—
হৃদয় (২৩), পিতা: হাসান হাওলাদার, গ্রাম: জামগড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।
মোঃ সুমন (২০), পিতা: মৃত ওয়াজেদ আলী, গ্রাম: তৈয়বপুর, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।
ফরহাদ (৩০), পিতা: মৃত আবু তাহের, গ্রাম: ধনিয়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।
আমিনুল ইসলাম (২৪), পিতা: মোফাজ্জল হোসেন, গ্রাম: মহিষখোঁচা, থানা: আদিতমারী, জেলা: লালমনিরহাট।
আটককৃতদের ভাষ্যমতে, তাদের বাড়ি রংপুর জেলায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল