প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

জাহিদ হাসান
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের যাত্রী ছাউনি এলাকা থেকে ১২৫ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটেলিয়ন, ৪৭ বিজিবির হাবিলদার মোঃ ফরিদ মিয়া।
আটককৃত মাদক ব্যবসায়ী ভেড়ামারা ষোলদাগ যাত্রী ছাউনি ভাতপাড়া গ্রামের আশরাফুলের স্ত্রী রোজিনা (৩৫)।
গতকাল সোমবার (২৩শে ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় ৪৭ বিজিবি ব্যাটেলিয়নের একটি টিম সহ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার যাত্রীছাউনি এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ১২৫ গ্রাম গাঁজা সহ রোজিনাকে আটক করে।
৪৭ বিজিবির হাবিলদার মোঃ ফরিদ মিয়া জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যাত্রী ছাউনি এলাকায় একজন মহিলা চায়ের দোকানের আড়ালে মাদকদ্রব্য বিক্রয় করছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে ১২৫ গ্রাম গাঁজা সহ তাকে আটক করি।
ডাঃ গাজী আশিক বাহার জানান, আটককৃত রোজিনা দীর্ঘদিন ধরে ১৬ দাগ যাত্রী ছাউনি’র বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.