
মোঃ আরিফুল ইসলাম, নাচোল,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচােলে নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল ১০টাই উপজেলা মিনি কনফারেন্স রুমে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, নাচোলের সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।স্বচ্ছতা, জবাবদিহিতা, ও গতিসীলতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিক হতে হবে।উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে অফিসারদের নিজ নিজ দপ্তরে সঠিক সময়ে উপস্থিত হয়ে জনসাধারণের সেবারমান নিশ্চিত করতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম,সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরো বেগবান করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা সহযোগিতার আহ্বান জানান।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী,কৃষি অফিসার সলেহ্ আকরাম, শিক্ষা অফিসার দুলাল উদ্দিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জামায়াত আমির ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম, নেজামতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হোকসহ,
উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কর্মকর্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা,ও উষ্ণ অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।
এর আগে সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান, পৌর জামাতের উদ্যোগে সকাল ৯টাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করেন ও বিভিন্ন পরিষ্কার সামগ্রীপ্রদান করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা