প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১:১২ পি.এম
মোরেলগঞ্জে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন….

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তিনি বাজারের প্রধান প্রধান সড়কে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এনময় সংসদ সদস্য বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের পূর্বশর্ত। মোরেলগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি মাসব্যাপী এ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.