হোম » সারাদেশ » ১৫০ পরিবারের মাঝে ইফতারি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫০ পরিবারের মাঝে ইফতারি সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
মহান রবের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের নিয়তে। প্রতি বছরের মত এবারও রোজাদারদের মুখে ইফতারী তুলে দিয়ে, মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন সূদুর যুক্তরাষ্ট্র প্রবাসী বাবুল চৌধুরী। স্থানীয় হতদরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল বিষ্ণুরামপুর গ্রামে বাবুল চৌধুরী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ২১ ফেব্রুয়ারী (শনিবার) বিকেলে সহসভাপতি মোঃ সোহাগ চৌধুরীর এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ।
আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আনসার উল্ল্যা, স্থানীয় খতিব মাওলানা শফি উল্যা।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রত্যোক পরিবারের হাতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আয়োজকরা জানান, বেশ কয়েক বছর ধরে এ সেবা চলমান রয়েছে ভবিষ্যতেও আমরা হতদরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!