
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেছেন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকাকে দুর্নীতি, সন্ত্রাসমুক্ত করে আধুনিক মডেল আসনে রূপান্তর করা হবে। সকল প্রকার সিন্ডিকেট বন্ধ করে চাঁদাবাজি, টোল আদায় বন্ধ, অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের মাধ্যমে মানবিক কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এতিম অসহায়, প্রতিবন্ধীদের জন্য কাজ করা হবে।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমপির বাসভবনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি অর্থ-সামাজিক প্রতিবন্ধীদের ইফতারি ও আর্থিক সহায়তা প্রদান, ৮ টি মাদরাসার ২ শতাধিক এতিম শিক্ষার্থীদের পাঞ্জাবি, পায়জামা, টুপি, গেঞ্জি ঈদ উপহার হিসেবে বিতরণ করেন।
মাহফিলে বক্তব্য রাখেন নির্বাচনকালীন প্রধান সমন্বয়কারী এম এ হাশেম রাজু, ডা. মো. ইসা, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন, এড. আমিনুল হক চৌধুরী, এড. জসিম উদ্দিন হিমেল, সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, শহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান