প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
বাসাইলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল (প্রতিনিধি) টাঙ্গাইল: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বাসাইল উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়ামত উল্লাহ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এর পর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংঘঠন, পেশাজীবি, রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় সকলের অংশ গ্রহনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়ামত উল্লাহ সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন প্রমুখ। এসময় উপস্থিতি ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.