
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে নেমেছে অসংখ্য মানুষের ঢল। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, কিশোরগঞ্জ-১ (সদর -হোসেনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার,কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল