প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৩:৩৮ পি.এম
বাঘা গাওপাড়া পানির ট্যাংকির পাশে ময়লার স্তূপ পরিষ্কারে সুমনের উদ্যোগ

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
বুধবার বিকেলে বাঘা পৌসভার গাওপাড়া পানির ট্যাংকির সামনে দীর্ঘদিনের স্তূপীকৃত পচা আবর্জনা পরিষ্কারে নিজ উদ্যোগে মাঠে নামেন সুমন। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দফতরে বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ অবস্থায় সুমন তার অনুসারী ও এলাকাবাসীদের নিয়ে বেলচা, কুদাল ও ব্লিচিং পাউডার ব্যবহার করে কয়েক ঘণ্টার পরিশ্রমে পরিষ্কার করেন পুরো স্থানটি। পরে বালু দিয়ে ভরাট করা হয় এলাকা।
সুমন বলেন, “নেতা নই—সেবক আমি। জনগণের সেবার রাজনীতি করি। মানুষের কষ্ট দেখে বসে থাকা সম্ভব নয়।” এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এটিকে সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলে মন্তব্য করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.