
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযানে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চোরাকারবারীরা অভিনব কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় টেপেনটাডল-১০০ ট্যাবলেট জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ওষুধের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ১৩ লাখ টাকা।
এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিজিবি সর্বদা তৎপর। সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান