প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে
![]()
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। সকাল সাড়ে সাতটা থেকে জেলার সবকটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
ভোরবেলা ভোটারের উপস্থিতি ঢিলেঢালা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের আসতে দেখা গেছে। বিকাল সারে ৫টা দিকে জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা চলছে। দ্রুততম সময়ের মধ্যেই কেন্দ্রের রেজাল্ট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্র গুলোতে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এছাড়াও বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহলে রয়েছে। এবং স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত কাজ করেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.