
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশের ন্যায় সকাল থেকে দিনাজপুর-৬ আসনে শান্তিপূর্ণ ভাবে ১৯৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। অবাদ সুষ্ঠু নির্বাচনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাচ্ছে ভোটাররা। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়িয়ে যায়।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল আটটায় বিরামপুর ১ নং সরকারি প্রাঃ বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে এই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম তাঁর ভোট প্রদান করেন।
অন্য দিকে আজ সকাল ৮টায় দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জের মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন ও তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্ণা।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি আলহামদুলিল্লাহ সন্তোষ জনক। আমি আমার ভোট প্রদান করলাম। আমি আমার দিনাজপুর-৬ আসন সহ দেশর সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর সকল ভোটারদের আহবান জানায়, আপনারা আপনাদের ভোট অধিকার প্রয়োগ করুন। সেই সাথে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ এর সরকার গঠন করবে এবং হ্যাঁ জয়লাভ করবে বলে আমি আশাবাদী। ভোটের শেষ সময় পর্যন্ত এরকম শান্তিপূর্ণ পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ!
একই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, দীর্ঘ দিন পরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ সুযোগ পেয়েছে। আমি এবং আমার সহধর্মিণী এই কেন্দ্রে ভোট প্রদান করলাম। ভোটের শেষ সময় পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পাড়লে আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের স্বপ্নের বাংলাদেশ। করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। সেই সাথে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভের বিষয়ে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ!
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) চারটি উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ৫ লাখ ৫৩ হাজার ২শ ১৪ জন ভোটার ১৯৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক