
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থনে আলফাডাঙ্গায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।
শনিবার বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। পরে সন্ধ্যায় উপজেলার ধলাইরচর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিউটন মিয়া।
এসময় তিনি বলেন, ‘তারুণ্যের প্রতীক তারেক রহমানকে আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে ধানের শীষকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে আমাদের নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজিম ও উপজেলা ছাত্রদল নেতা সোহান মোল্যা প্রমুখ।
বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি করতে ঐক্যবদ্ধ প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল